সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পুলিশ সপ্তাহ ২০২৩ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

শহিদুল ইসলাম(শাহেদ)

পুলিশ সপ্তাহ ২০২৩ এর পঞ্চম দিনে(৭ জানুয়ারি ২০২৩) বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

প্রতিযোগিতায় পিলো পাসিং, বালিশ খেলা, হাঁড়ি ভাঙা, দৌড়, বেলুন ফুটানো, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণের জন্য হাঁটা ইত্যাদি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

পরে পুরস্কার বিতরণ পর্বে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের ক্রীড়াবিদেরা নৈপূণ্য প্রদর্শন করে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অবস্থান সুদৃঢ় করেছে। তিনি বলেন, খেলাধুলার সাথে জড়িত থাকলে দেহমন সুস্থ থাকে। নিজেদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগ্রত হয় যা পুলিশ সদস্যদের পেশাগত উৎকর্ষ সাধনে অত্যন্ত জরুরি।

তিনি সুশৃংখলভাবে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, তাদের সহধর্মিণীগণ এবং সন্তান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park