সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বরিশালে যত্রতত্র তৈরি হচ্ছে অবৈধ হলুদ অটোরিকশাঃ বাড়ছে যানজট

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ১৪২ বার পঠিত

নাজমুল হুদা ও সিফাত উল্লাহ ( বরিশাল)

কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই বরিশালে অবাধে তৈরি হচ্ছে অবৈধ অটোরিকশা (থ্রি হুইলার)। প্রতিদিন শতশত হলুদ অটোরিকশা বানিয়ে রাস্তায় ছাড়ছে কিছু অসাধু ওয়ার্কশপ মালিক। আর এর প্রভাবে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে পুরো নগরী জুড়ে!

অনেকের মতে, বরিশাল নগরী এখন অটোরিকশার নগরীতে পরিণত হয়েছে। প্রতিটি অলিগলি থেকে শুরু করে সড়ক-মহাসড়ক সবখানেই এই অটোরিকশার দাপট। এসব রিকশার বৈধ কোনো কাগজপত্র না থাকায় একদিকে সরকার যেমন মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে, তেমনি প্রতিদিন সড়কজুড়ে একের পর এক দুর্ঘটনা ঘটছে, আইনের তোয়াক্কা না করে অনেক অটোরিকশা মালিক প্রশিক্ষণ ছাড়াই অল্প বয়সী চালকদের হাতে তুলে দিচ্ছেন গাড়ি। ফলে তারা অদক্ষতার কারণে যানজটের পাশাপাশি বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন!

বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনাল এলাকায় অটোরিকশা তৈরি করা ফাহিম ওয়ার্কশপের মালিক ফিরোজ গাজী বলেন, সরকার যদি ওয়ার্কশপে অটোরিকশা তৈরি বন্ধ করতে বলে তাহলে আমরা বন্ধ করে দেব। তাছাড়া সরকার এসব অটোরিকশার যন্ত্রাংশ আমদানি করা বন্ধ করুক, তাহলে আর এগুলো তৈরি হবে না!

নাম প্রকাশ না করে আরেক ওয়ার্কশপ মালিক বলেন, আমরা শুধু কাস্টমারদের কাছ থেকে অটো তৈরির অর্ডার নিই। তারপর তাদের পছন্দ অনুযায়ী সেগুলো বানিয়ে দিই। এখন তারা যদি অনুমতি না নিয়ে সেগুলো রাস্তায় ছাড়ে সেখানে আমাদের কী করার আছে! তিনি আরও বলেন, সিটি করপোরেশন বা বিআরটিএ এখন অটোরিকশার জন্য কোনো লাইসেন্স দেয় না। প্রশাসনের অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে বিট মানির বিনিময়ে এগুলো রাস্তায় চলে।

এদিকে, অটোরিকশার দৌরাত্মে নাজেহাল নগরবাসী দুষছেন প্রশাসনকে। তাদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এমন হাজারও অদক্ষ চালক দিয়ে অটোরিকশা চলাচল করলেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না। তারা শুধু বৈধ পরিবহন ও মোটরসাইকেলের ওপর তাদের আইন প্রয়োগ করছে,নগরীতে চলাচলকারী বেসরকারি কোম্পানির এক কর্মকর্তা শরীফ হাসান বলেন, বৈধ কাগজপত্র থাকার পরও ট্রাফিক পুলিশ প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করে। অথচ নগরীতে প্রতিদিন হাজার হাজার অবৈধ অটোরিকশা রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে, তা দেখেও যেন দেখছে না কর্তৃপক্ষ!

নগরীর একটি বেসরকারি কোম্পানির প্রাইভেটকারচালক শহিদ বলেন, এসব অটোরিকশার জন্য নগরীতে প্রবেশ করা যায় না। সকাল-সন্ধ্যা যানজট লেগেই থাকে। তাছাড়া বিভিন্ন সময় তারা দুর্ঘটনা ঘটাচ্ছে। পরে দেখা যায় ওইসব অটোচালকের কোনো লাইসেন্সই নেই!

বরিশাল বিআরটিএর পরিচালক মো. জিয়াউর রহমান বলেন, সামনে আর এসব অবৈধ যানবাহন তৈরি করবে না এমন শর্তে ওয়ার্কশপ মালিকদের কাছ থেকে স্ট্যাম্পে লিখিত নেওয়া হয়েছে। তারপরও যদি তারা বিনা অনুমতিতে এগুলো তৈরি করে তাহলে আর সতর্ক নয়, সোজা জেল-জরিমানা করা হবে!

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) মো. ফারুক হোসেন সবার সহযোগিতা কামনা করে বলেন, অনেকে হঠাৎ করে পেশা বদল করে কোনো প্রশিক্ষণ না নিয়ে অটোরিকশা চালানো শুরু করেন। এতে নগরীতে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে। তবে এ বিষয়ে প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে!

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park