মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মাদারীপুরে কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে দুটি কালভার্ট নির্মানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান (কালু) খান।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

মাদারীপুরে কৃষকদের ফসল পরিবহনের সুবিধার্থে দুটি কালভার্ট নির্মানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার জাজিরা এলাকায় ২১ লাখ ও জাফরাবাদ এলাকায় ১৩ লাখ টাকা ব্যয়ে এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান(কালু)খান।
এ সময় মাদারীপুর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-এর (বিএডিসি) সহকারী প্রকৌশলী আউয়াল উর রহমান, বিএডিসি’র সদর উপজেলার ইঞ্জিনিয়ার রাজীব হোসেন, ইতালী প্রবাসী রুবেল মাতুব্বরসহ স্থানীয় কৃষকদের পাশাপাশি সমাজের বিভিন্নস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
কালভার্ড দুটি চলতি জুনের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে অত্র এলাকার কয়েক হাজার কৃষক কৃষিপণ্য পরিবহনে দারুণ সুবিধা পাবে। এতে উৎপাদনও বাড়বে বলে আশা কৃষকদের। কালভার্ট দুটি নির্মাণ করবে মাদারীপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান রাজিয়া কনস্ট্রাকশন ও পাবনার ঠিকাদারী প্রতিষ্ঠান সামিহা এন্টারপ্রাইজ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park