সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বেপরোয়া ইমাদ পরিবহন কেড়ে নিলো দুই বোনের প্রাণ।

  • আপডেট সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ১২৪ বার পঠিত

গাজী এনামুল হক
বিশেষ প্রতিনিধিঃ

বেপরোয়া ইমাদ পরিবহন কেড়ে নিলো একই পরিবারের দুটি প্রান

পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের আধাঁঝুড়ি একালায় ইমাদ পরিবহনের চাপায় মুক্তা ও মারিয়া নামের দুই বোন নিহত। তাদের ভাই গুরুতর আহত।

ইমাদ পরিবহনের একটি বাসের চাপায় পিরোজপুরে মুক্তা আক্তার (২৫) ও মারিয়া আক্তার (১১) নামে দুই বোন নির্মমভাবে নিহত হয়। পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকার নজরুল ইসলাম শেখের মেয়ে। তাঁরা দুইজন আপন বোন ।

উক্ত ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাই মানজারুল (২৫) সহ আরও দুই জন। তারা হলেন-ভ্যান চালক মনির শেখ (৫০) ও ভ্যান আরোহী আজিজুল গাজী (৩৫)। ১০ জানুয়ারি
মঙ্গলবার দুপুরে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়কের আধাঝুড়ি নামক স্থানের মাঝিবাড়ি পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। থানা পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার দুপুরে দুই বোন মুক্তা আক্তার ও মারিয়া আক্তার এবং আজিজুল গাজী ভ্যানে করে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে চালকসহ চার জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পথে বড় বোন মুক্তা আক্তার এবং খুলনা নেওয়ার পথে ছোট বোন মারিয়া মারা যায়।

কদমতলা ইউনিয়নের ভৈরমপুর এলাকার ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান, নিহত মুক্তা আক্তার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স পড়ূয়া ছাত্রী এবং ছোট বোন মারিয়া আক্তার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। এদিকে দুই বোনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ: জা: মো: মাসুদুজ্জামান জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন থানায় খবর দেন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটিকে আটক ও আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছেন।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park