
মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকার কর্তৃক ১ বছর ৬ মাস মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ লাভ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সম্মানিত মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন,বিপিএম(বার),পিপিএম মহোদয় ১২ই ডিসেম্বর (বৃহস্পতিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন।পরে তিনি এবং তার সফরসঙ্গীগণ দোয়া এবং মোনাজাতে অংশগ্রহন করেন।এসময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এছাড়া সম্মানিত পুলিশ মহাপরিদর্শক তার সফরকালে গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়ায় অবস্থিত রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।