মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রেমে বাঁধা, অভিমানে বিষ পান,১০ দিন পরে স্কুল পড়ূয়া ছাত্রীর মৃত্যু ।

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

বিষ পানের ১০ দিন পরে সেই স্কুল পড়ূয়া ছাত্রী শিরিন আক্তার মিমের মৃত্যু।

পিরোজপুরের ইন্দুরকানীতে প্রেমে বাঁধা দেয়ায় অভিমানে বিষ পান করে আত্মহত্যা করেছে
স্কুল পড়ুয়া শিরিন আক্তার মিম (১৩)।

১২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে তাঁর পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে , নিহত স্কুল ছাত্রী ইন্দুরকানী সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিলেন।

নিহত ছাত্রী উপজেলার চাড়াখালী গ্রামের দিনমজুর রমজান সিকদারের মেয়ে শিরিন আক্তার মিম (১৩)। স্কুল পড়ুয়া শিরিন আক্তার মিম (১৩)’র সাথে পার্শ্ববর্তী সেউতিবাড়ীয়া গ্রামের মোঃ শাহীন কাজীর ছেলে রুজাইন কাজী (১৬) এর সাথে প্রেমের সম্পর্ক ছিলো। রুজাইন একটি মুটোফোন কিনে দেন মিমকে। এঘটনা ছেলের মা জানতে পেরে, মেয়ের বাড়ীতে এসে মেয়ের কাছ থেকে মোবাইলটি নিয়ে যায়।

পরে এবিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২ জানুয়ারী স্কুল ছাত্রী অভিমান করে ঘরে থাকা ঘাস নিধনের কীটনাশক পান করে। কীটনাশক পানের বিষয়টি তার পরিবার জানতে পারেনি। এর দুইদিন পর স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন স্কুল ছাত্রী কীটনাশক পান করেন তার পরিবারকে জানান ছাত্রী। পরে স্কুল ছাত্রীর অবস্থার অবনতি হলে তারা পিরাজপুর জেলা হাসপাতালে এবং পরবর্তীতে খুলনা মডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

সেখানে দুইদিন চিকিৎসার পর অর্থসংকটের কারণে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করানো হয়। রোগীর অবস্থার অবনতি হলে ১১ জানুয়ারী বুধবার তাকে ক্লিনিক থেকে ফেরত দিলে বাড়ি নিয়ে আসেন।

বিষ পানের ১০ দিন পরে সেই স্কুল পড়ূয়া ছাত্রী শিরিন আক্তার মিমের মৃত্যু হয় ১১ জানুয়ারী বুধবার, বাড়িতে নিয়ে আসার রাতেই।

ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, স্কুল পড়ূয়া ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতের পিতার অভিযোগ থাকায় আত্মহত্যা প্ররোচনায় মামলা প্রক্রিয়াধীন।অ

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park