মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোপালগঞ্জ পৌর মেয়রের ৫ হাজার কম্বল বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২২৪ বার পঠিত

মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি

টুঙ্গিপাড়া গোপালগঞ্জ গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন ৫ হাজার কম্বল বিতরণ করেছেন।
গোপালগঞ্জ শহরের দুস্থ,আসাহায় ও শীতার্ত মানুষের মাঝে তিনি এসব কম্বল বিতরণ করেন। গত ডিসেম্বরে তিনি কম্বল বিতরণ শুরু করেন। চলতি মাসে ১২ জানুয়ারি পর্যন্ত তিনি ৫ হাজার কম্বল বিতরণ করেন। কম্বল পাওয়ার উপযোগী আসহায় ও দুস্থ মানুষের ঘরে ঘরে তিনি কম্বল পৌঁছে দিয়েছেন।
গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন গতকাল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কার্যালয়ে সাংস্কৃতিক কর্মীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা পৌরসভার পক্ষ থেকে শহরের ১৫ টি ওয়ার্ডের ৫ হাজার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের অন্ন,বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করেছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষকে কোটি কোটি কম্বল দেবেন। সাধারণ মানুষ শীতে কষ্ট পাবে না। শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গোপালগঞ্জ পৌসভার ১নং ওয়ার্ডের ফকিরকান্দি এলাকার বাসিন্দা আরাফাত রহমান শেখ (৪০) বলেন, আমাদের পৌর মেয়র শেখ রকিব হোসেন ।আমাদের বাড়িতে কম্বল পৌছে দিয়েছেন।
গোপালগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার বাসিন্দা কোমর উদ্দিন (৫৫) বলেন, মেয়র শেখ রকিব হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা। তিনি সব সময় আমাদের পাশে আছেন।আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নামাজ পড়ে দোয়া-মোনাজাত করি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park