সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গোপালগঞ্জে শিল্পকলা একাডেমির সম্মাননা পদক প্রদান

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

সাজেদা পারভীন
গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার

টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমি পরিচালনা পর্ষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী নাইম খান জিমি,জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ , সম্মাননা প্রাপ্ত নাট্যকার মঈন আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম নাট্যকলায় মঈন আহমেদ, আবৃত্তিতে মাহবুব হাসান বাবর, যন্ত্রসঙ্গীতে আশুতোষ বালা, সংগীতে মীরা বিশ্বাস ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন গোপালগঞ্জ থিয়েটারের প্রধানের হাতে সম্মাননা পদক, নগদ অর্থ, উত্তরীয় ও সনদপত্র তুলে দেন। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park