
মোঃ সোহেল রানা বরগুনা প্রতিনিধি :
বরগুনার বেতাগী উপজেলার ৪ নং মোকামিয়া ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে টয়লেটের মধ্যে বেড়া হিসাবে দীর্ঘদিন ব্যবহার করেন ।
গতকাল ১৪ই জানুয়ারী ৪ নং মোকামিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোকামিয়া মাদ্রাসা বাজারের মৃত ময়েজউদ্দিন খলিফার ছেলে মোঃ বাবুল খলিফা তার নিজ বসত ঘরের পিছনে টয়লেটের বেড়া হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের ছবি দিয়ে ব্যানার ব্যবহার করে।
৪ নং মোকামিয়া ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন মারুফা আকন প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, আমি বিষয়টি শুনেছি এবং আমি লজ্জিত । এই ধরনের অপকার্যের সাথে সকল ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ।
বেতাগী উপজেলা চেয়ারম্যান ও বেতাগী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (ফোরকান) এই প্রতিবেদককে জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ বেতাগী উপজেলার তৃণমূল নেতাকর্মীদের ছবিকে টয়লেটের বেড়া হিসেবে ব্যবহার করা ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে আমি মনে করি । এই ঘটনার সাথে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক ।