
বিশেষ প্রতিনিধিঃ
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৬ই জানুয়ারি (সোমবার) বিকেলে সদর উপজেলায় মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, একই এলাকার ছয়উদ্দিনের স্ত্রী হাওয়া বেগম (৬৫), তার দুই ছেলে আব্দুল গনি হাওলাদার (৪৬) ও আব্দুল মালেক হাওলাদার (৪০)।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, আমবাড়ি এলাকার গনি হাওলাদারের সাথে তার সৎভাই (পালিতভাই) হাকিম হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরো ধ চলে আসছিল। এরইজেরে বিকেলে হাকিমের দুই ছেলে ইরান ও ইমরানকে সাথে নিয়ে মালেক হাওলাদারের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় গনি ও তার ছোটভাই মালেক এবং মা হাওয়া বেগমকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত সবাইকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরে অবস্থার অবনতি হলে হাওয়া বেগমকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ শেষে আইনী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে পুলিশ।
এদিকে এ ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে অভি;যুক্তদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।