
গাজীপুর প্রতিনিধি ঃ জীপুরের কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী অ্যাড. আবদুর রহমান মাস্টার ও সাধারণ সম্পাদক প্রার্থী খলিলুর রহমানের (এম.এ) সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। গত কয়েক দিন ধরে মহানগরীর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মোবাইলে, ম্যাসেঞ্জারে, ইমো ও ফেসবুকে এ ভিডিও নিয়ে সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ও নিন্দার ঝড় বইছে।
ভাইরাল হওয়া দুটি ভিডিওই কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী অ্যাড. আবদুর রহমান মাস্টার ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী খলিলুর রহমান এম.এরই বিষয়টি নিশ্চিত করেছে কোনাবাড়ি থানা আওয়ামী লীগের একাধিক প্রবীণ নেতাকর্মী।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় অ্যাড. আবদুর রহমান মাস্টার, একটি কক্ষে এক নারীর সাথে কিছুক্ষণ কথোপকথন করছেন। এরপর তাদের আপত্তিকর অবস্থায় দেখা যায়। অপর আরেক ভিডিওতে এক নারীর সঙ্গে খলিলুর রহমানকেও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হতে দেখা গেছে।
এ বিষয়ে অ্যাড. আবদুর রহমান মাস্টার মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তবে খলিলুর রহমানের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেন, আপত্তিকর এই ভিডিওগুলো কারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালো আর কি উদ্দেশ্যে ছড়ালো বিষয়েগুলো খতিয়ে দেখা হবে। আর তাদের দুজনের বিষয় দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।