সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অপসারণ দাবি

  • আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৪১৯ বার পঠিত

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি :

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করছেন সেখানে কর্মরত চতুর্থ শ্রেণি কর্মচারীরা। এ সময় কর্মচারীরা পরিচালকের দ্রুত অপসারণ চান। একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসকরাও।
রোববার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রমেক হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে বিক্ষুদ্ধ কর্মচারীরা। এ সময় পরিচালকের অপসারণের দাবিতে তাদের স্লোগানে হাসপাতাল ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।
এ সময় চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি শাহীন ইসলাম জানান, পরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা অজুহাতে কর্মচারীদের ওপর অত্যাচার চালিয়ে আসছে। লাগামহীন দুর্নীতির সঙ্গে জড়িত পরিচালক আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিয়ে কোটি টাকা পকেটে ভরেছে। এখন পরিচালকের কোনো অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করলেই আমাদের হয় বদলি নয়তো চাকরিচ্যুতির ভয় দেখানো হয়।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান নয়ন, জেলা শাখার সভাপতি অক্সিজেন বাবু, রমেকের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষুদ্ধ কর্মচারীরা পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ করতে থাকে। পরিচালক উপস্থিত না থাকায় কর্মচারীরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভ শেষ করে। বিক্ষোভ মিছিল চলাকালীন সময় রমেক হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান হাসপাতালে উপস্থিত ছিলেন না। পরে মুঠোফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে পরিচালকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও কর্মসূচি ঘোষণা করেছেন। তারাও পরিচালকের অপসারণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park