
বিশেষ প্রতিনিধিঃ
মাদারীপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এর উদ্যোগে দুস্থ,অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
২২ই জানুয়ারী (রবিবার) জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ শীতবস্ত্র বিতরণ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এর সভানেত্রী শিউলী আক্তার, মাদারীপুর জেলা পুলিশ সুপার জনাব, মাসুদ আলম বিপিএম (বার),পিপিএম মহোদয়ের সহধর্মিনী, তিনি দুস্থ,অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সদস্য সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।