
মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলার কলাপাড়া-গঙ্গামতি সড়কের মুসুল্লিয়াবাদ এলাকায় জমি চাষাবাদের মাহিন্দ্রা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছে।
নিহত চালক রুমেল ঈশ্বরদী থানার কৈকুন্ডা গ্রামের আমজেদ ফকিরের ছেলে রুমেল ফকির।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, মাহিন্দ্রা ট্রাক্টরটি সড়কে দ্রুতগতিতে অন্য বাহনকে পাশ কাটাতে গিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এলাকাবাসী দ্রুত চালককে পুকুর থেকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কলাপাড়া থানার পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়ার প্রস্ত্ততি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।