সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে কিশোর গ্যাং-এর সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ১২।

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ১৩১ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

মাদারীপুরে কিশোর গ্যাং-এর দুইপক্ষের হামলায় ৪ পুলিশসহ আহত হয়েছে অন্তত ১২ জন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়াচর এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, নয়াচর গ্রামের মোকসেদ মোল্লার ছেলে মিঠু মোল্লা(২৫), একই গ্রামের আসলাম মোল্লার দুই ছেলে রাসেল মোল্লা (২১) ও রাসেদ মোল্লা (১৮), জাফর মীরের ছেলে হৃদয় মীর (১৪) এবং উজ্জ্বল চৌকিদারের ছেলে অনিক চৌকিদার (১৩)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই এলাকার হক খাঁ এর ছেলে মিন্টুর খাঁ এর সাথে কুদ্দুস ফরাজীর ছেলে ফরিদ ফরাজীর বিরোধ চলে আসিছল। এরই জেরে রাতে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ফাঁকাগুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এ সময় ৪ পুলিশসহ আহত হয় অন্তত ১২ জন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, মারামারির ঘটনায় ৫ জনকে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া বেশকয়েকজন সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানায়, সংঘর্ষ থামাতে গিয়ে কয়েকজন পুলিশ আহত হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া ওই এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park