সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বরিশালে নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার ১

  • আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

বরিশাল প্রতিনিধি :

বরিশাল নগরীতে নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২৮ জানুয়ারি) ভোররাতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব -৮।

গ্রেপ্তার জসীম খান (৪০) বাংলালিংক মোবাইল ফোন কোম্পানির নগরীর ধানগবেষণা রোডের টাওয়ারের নিরাপত্তাকর্মী। নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি জসীম।

র‍্যাব ৮ এর ১নং কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম মামলার বরাতে জানান, নৃত্যশিল্পী ওই নারী একজন প্রশিক্ষক ছিলেন। ২১ জানুয়ারি তারই সহকারী মিরাজ হোসেন (২২) জরুরি কথা বলে নগরীর রূপাতলী ধান গবেষণা রোডের খান বাড়ির পাশে বাংলালিংক টাওয়ারের নিরাপত্তাকর্মীদের কক্ষে নিয়ে যায়। সেখানে মিরাজ নৃত্যশিল্পীকে ধর্ষণ করে। পরে ওই কক্ষে জসীমসহ অজ্ঞাত আরও একজন প্রবেশ করে। তারা কিশোরীকে জানায়, ধর্ষণের ভিডিও ও স্থিরচিত্র ধারণ করা হয়েছে। তাদের সাথে শারীরিক সম্পর্ক না করলে ভিডিও ও স্থিরচিত্র অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে তিনজনে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরী নৃতশিল্পীর মা বাদী হয়ে মিরাজ ও জসীমসহ অজ্ঞাত একজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করে।

র‍্যাব কোম্পানিকমান্ডার বলেন, ঘটনাটি জানতে পেরে র‍্যাব ছায়াতদন্ত ও নজরদারি শুরু করে। র‍্যাব সদর দপ্তরের আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব ৮ এর এএসপি রেজাউল করিমের নেতৃত্বে একটি দল পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায় অভিযান চালায়। ভোররাত পৌনে তিনটার দিকে ওই এলাকায় আত্মগোপনে থাকা জসীমকে গ্রেপ্তার করা হয়। আসামিকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park