
মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ভোক্তা অধিকার ও RAB এর যৌথ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী ও পরিবেশে অপরাধে ২টা প্রতিষ্ঠানে অর্থদণ্ড এবং ১ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
র্্যাব সূত্রে জানা গেছে (২৯ জানুয়ারি-২৩) ঝিনাইদহ র্যাব-৬, ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর উপজেলা এলাকায় কিছু ব্যবসা প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত র্যাবের দলটি নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনা কালে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ঘোষ সুইটস্ এন্ড দধি ভান্ডার এর মালিক রবিন কুমার ঘোষকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ ১হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং সুইট হোটেল এর ম্যানেজার ইছাহক আলীকে একই অপরাধে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
কারাদন্ডপ্রাপ্ত রবিন কুমার ঘোষকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করা হয় এবং জরিমানার টাকা চালান মোতাবেক সরকারী কোষাগারে জমা কর হয়েছে।