সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

প্রিন্সেস ডায়ানার বেগুনি গাউন, বিক্রি হল ৫০ কোটি টাকায়!

  • আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ৩০৫ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্ক :

নিলামে উঠেছিল প্রিন্সেস ডায়নার একটি বেগুনি গাউন। চলতি মাসের প্রথম দিকেই এই নিলামের খবর জানা গিয়েছিল। শুক্রবার, ২৭ জানুয়ারি নিউ ইয়র্কের ‘সোথেবিস’-এ বসেছিল এই নিলামের আসর। প্রায় ৫০ কোটি টাকায় বিক্রি হল এই রাজকীয় পোশাক।

‘সোথেবিস’-এর নিজস্ব ওয়েবসাইটে এই গাউনের আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৮০ হাজার ডলার থেকে ১ লক্ষ ২০ হাজার ডলারের মধ্যে।

ডায়ানার এই পোশাকের জন্য চার জন ক্রেতা ছিলেন। শেষ পর্যন্ত ৫০ কোটি টাকায় বিক্রি হয় এই পোশাক। এর আগেও ডায়ানার প্রায় ৮০টি পোশাক নিলাম করে কয়েক কোটি টাকা উঠেছিল। সেই টাকা দেওয়া হয়েছিল ‘এডস ক্রাইসিস ট্রাস্ট’ এবং ‘রয়্যাল মার্সডেন’ হাসপাতালের তহবিলে। এ বারে নিলামে পাওয়া টাকা কোন খাতে লাগানো হবে, সে ব্যাপারে এখনও কিছু স্পষ্ট নয়।

প্রাক্তন প্রিন্সেস অফ ওয়েলসের নিলামে ওঠা এই গাউনটি বেগুনি সিল্কের এবং মখমলের যুগলবন্দিতে তৈরি হয়েছে।

স্ট্র্যাপলেস এই বল গাউনটি ডায়ানার বিখ্যাত সব পোশাকগুলির মধ্যে পড়ে না ঠিকই। কিন্তু এই পোশাকটির ঐতিহাসিক তাৎপর্য কম নয়। ডায়ানা এই গাউনটি প্রথম পরেছিলেন ১৯৯১ সালে তাঁর একটি রাজকীয় পোর্টেট আঁকার জন্য।

তারপর ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর কিছু দিন আগে একটি বিখ্যাত মাসিক পত্রিকা ‘ভ্যানিটি ফেয়ার’-এ বেগনি গাউনটি পরেই তাঁর একটি ছবি বেরিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park