বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে বরিশালে মানববন্ধন!

  • আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

বরিশাল প্রতিনিধিঃ

মৌলবাদী শক্তির সাথে আপোষ করে পাঠ্যপুস্তক থেকে বিবর্তনবাদসহ বৈজ্ঞানিক ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গি বাদ দেয়ার চক্রান্ত রুখে দেয়া ও ভুলে ভরা নিম্নমানের ছাপা পাঠ্যপুস্তক বাতিল করা, কাগজসহ শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখা। সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তী, বরিশাল মহানগর ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সন্তু মিত্র প্রমুখ।

মানববন্ধনে বাসদ নেত্রী মনিষা বলেন, মৌলবাদকে প্রশ্রয় দিয়ে পাঠ্য পুস্তক থেকে ডারউইনের মতবাদ বাদ দিয়ে দেশের শিক্ষার্থীদের বিজ্ঞানহীন করার চক্রান্তে লিপ্ত হয়েছে একটি মৌলবাদী গোষ্ঠী। পাঠ্যপুস্তক থেকে জীবনানন্দ ও রবীন্দ্রনাথের লেখা কবিতা ও উপন্যাস বাদ দেয়া হচ্ছে। সারা পৃথিবীতে বিবর্তনবাদের উপর গবেশনা করে নতুন নতুন বিষয় উদ্ভাবন করছে।

মনিষা অভিযোগ করে বলেন, রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে ক্ষমতাসীন দল হেফাজত ইসলামকে খুশি রাখতে আমাদের দেশ থেকে বিজ্ঞান শিক্ষাকে বিলুপ্ত করতে ডারউইনের মতবাদ বাদ দেয়ার জন্য পায়তারা করছে।

তিনি বলেন, সরকার নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই দিতে ব্যার্থ হয়েছে। আর যে বই দিয়েছে তা ভূলে ভরা ও কাগজগুলো অতি নিম্নমানের। গত ৪-৫ মাসে শিক্ষা উপকরনের দাম ৪০ শতাংশ বৃদ্ধি করায় শ্রমজীবী ও নিম্ন-আয়ের মানুষের সন্তান আজ শিক্ষা গ্রহন করতে বাধাগ্রস্থ হচ্ছে। ফলে স্কুল কলেজ থেকে শিক্ষার্থীদের ঝরে পরার আশঙ্কা দেখা দিয়েছে। অবিলম্বে শিক্ষা উপকরনের দাম কমিয়ে ও ভূলে ভরা নিম্নমানের পাঠ্যপুস্তক বাতিল করে মান সম্মত পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park