মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

এলাকাভিত্তিক কর্মসূচি ঘোষণার নির্দেশ ওবায়দুল কাদেরের

  • আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৪২ বার পঠিত

শুভ্র শাওন :

এলাকাভিত্তিক কর্মসূচি ঘোষণার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ‘বিএনপি জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রধান : অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, আমি মান্নাফি (ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি) ভাই, হুমায়ুনকে (ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) অনুরোধ করব আজকের পর আপনারা এলাকাভিত্তিক সভা দেন। প্রতিদিন এখানে (বঙ্গবন্ধু এভিনিউ) মিটিং করার দরকার নেই। তিনি বলেন, আমি আবারও অনুরোধ করব। কমিটিগুলো ছেড়ে দিন। এ বঙ্গবন্ধু এভিনিউতে জায়গা হবে না। অনেকেরই পরিচয় নাই। বাড়িতে গেলে বউ জিজ্ঞেস করে কি পাইলা তুমি? রাজনীতি করে কিছুই তো পেলে না। অতএব, কর্মীদের একটা পরিচয় দরকার। এ অনুরোধ আমি দুজনকেই করব।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী সভাপতিত্ব করেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবীরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য অ্যাড. কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park