মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাজিরায় জমি নিয়ে দুই ভাইয়ের দন্দ, দেশীয় অস্ত্রের মহোড়া।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৪৩১ বার পঠিত

নুর আলম
চীফ রিপোর্টার:

শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের রায়ের কান্দি (৬ নং ওয়ার্ড) এলাকায় জমি নিয়ে দুই ভাইয়ের সামান্য মারামারির ঘটনায় দেশীয় অস্ত্রের মহোড়া চালানো হয়েছে।

সোমবার (৩০-জানুয়ারি) সকালে সীমানায় জমি না রেখে বহুতল বাসভবন তোলাকে কেন্দ্র করে আবু আলেম হাওলাদার (৫৭) ও তার আপন ভাই মোবারক হাওলাদার (৬০) স্থানীয় পঞ্চায়েতের সামনেই দন্দে জড়ায়। দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে মোবারক হাওলাদারের দুই ছেলে সাগর (২৬) ও সজিব (২৪) ধারালো ছেন ও টেঁঠা নিয়ে মহোড়া চালায়।

সরজমিন গেলে স্থানীয় কয়েকজন জানান, মোবারক হাওলাদার এবং আবু আলেম হাওলাদার সম্পর্কে আপন ভাই। মোবারক হাওলাদার সীমানায় জমি না রেখে একটি বহুতল ভবন নির্মাণ করতেছে এমন বিষয় নিয়ে দুই ভাইয়ের দন্দ চলছে কয়েকমাস ধরে। বিষয়টি নিয়ে জাজিরা থানায় অভিযোগ করা হয়েছিলো। বিষয়টি স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে আপোষ মীমাংসা করার জন্য বসলে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একে অপরকে লাঠি দিয়ে আঘাত করে। এসময় মোবারক হাওলাদারের দুই ছেলে ধারালো ছেন ও টেঁঠা নিয়ে মারামারি করতে আসে।

আহত মোবারক হাওলাদারের দাবি, বিচার চলাকালে তার উপর অতর্কিত হামলা করে তার ভাই ভাতিজারা। আবু আলেম হাওলাদারের দাবি তার ঘর ভেঙে ঘরের ভিতর থেকে নগদ ১’লক্ষ ৮০’হাজার টাকা নিয়ে গেছে মোবারক হাওলাদারের দুই ছেলে।

এই ঘটনায় মোবারক হাওলাদার মাথায় আঘাত পেলে তাকে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে জাজিরা থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দু’পক্ষই।

বিষয়টি নিয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, মারামারির বিষয়টি আমরা জানি। দু’পক্ষই লিখিত অভিযোগ করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য দু’পক্ষকেই সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park