সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

অনলাইনে অর্ডার পেয়ে বাসায় গিয়ে ধর্ষণের শিকার নারী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩০৫ বার পঠিত

স্নিগ্ধা রেজা সুমা ঃ অনলাইনে অর্ডার পেয়ে বাসায় গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক বিউটিশিয়ান নারী (২৫)।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডির ২৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

ওই নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। জড়িতদের আটকে অভিযান চলাচ্ছে পুলিশ।

ধর্ষণের শিকার নারীর বড় ভাই গণমাধ্যমকে জানান, ফেসবুকে অর্ডার পেলে বাসায় গিয়ে মেয়েদের বিউটি পার্লারের কাজ করে আমার বোন। মঙ্গলবার রাতে এক নারীর অর্ডার পেয়ে সাভার থেকে ধানমন্ডির ২৮ নম্বর রোডের বয়েজ স্কুলের কাছ যায় সে। সেখানে ওই নারী একজন পুরুষকে দিয়ে আমার বোনকে রিসিভ করান। পর বাসায় নিয়ে টাকার বিনিময়ে তিনজন পুরুষের কাছে আমার বোনকে দিয়ে দেয় ওই নারী।

তিনি বলেন, ওই ব্যক্তিরা আমার বোনকে মারধর করে জোর করে ধর্ষণ করে। পরে মোবাইল রেখে তাকে বাসা থেকে বের করে দেয়। আমার বোন সেখান থেকে রিকশা নিয়ে গাবতলী পর্যন্ত আসে। সেখানে তার স্বামীকে ফোন দিলে তিনি গাবতলী থেকে বোনকে নিয়ে সাভারে যায়।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন গণমাধ্যমকে বলেন, এটা নিয়ে কাজ করছি। মেয়েটি অসুস্থ থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। সে একটু সুস্থ হোক। আমরা আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেব। ঘটনায় জড়িতদের আটকে কাজ চলছে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park