
বিশেষ প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে ৭টি অটোরিকশা উদ্ধার ও চোরচক্রের ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারী ) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহাবুদ্দিন কবির সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে ১টি সংঘবদ্ধ চক্র অটোরিকশা চুরি করে তা বিভিন্ন গ্যারেজে বিক্রি করতো। পুলিশ সুপার ঢাকার নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ কেরানীগঞ্জ মডেল থানার নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানার একটি চৌকস পুলিশ টিম কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট ৭ টি ব্যাটারিচালিত অটোরিকশা / মিশুক উদ্ধার করেন এবং এই চোরাই অটোরিকশা কেনা বেচার সহিত জড়িত চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেন। এই চক্রটি দীর্ঘদিন যাবত অটোরিকশা / মিশুক চুরি ও কেনা বেচার সাথে জড়িত ছিলো। তিনি আরো জানান গত নভেম্বরেও কেরানীগঞ্জ মডেল থানায় ১১ টি চোরাই অটোরিকশা / মিশুক উদ্ধার করা হয় এবং ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান এরকম অভিযান চলমান থাকবে।
এসপি সার্কেল আরও জানান, চোর চক্রটি অসহায় খেটে খাওয়া মানুষের অটো চুরি করে রঙ পরিবর্তন করে, আকার-আকৃতি পরিবর্তন করে অন্যের কাছে বিক্রি করে দেয়। অটোরিকশা চোরদের গ্রেফতারের অভিযান অব্যহত থাকবে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় ১টি মামলা রুজু হয়েছে।