সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বরিশালে আসামি ধর‌তে গি‌য়ে হামলার শিকার সিআইডি পুলিশ!

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের মুলাদী উপজেলায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুই সদস্য।

গতকাল সোমবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে মুলাদী উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে বলে হামলার শিকার সিআইডির উপপরিদর্শক রুহুল আমিন জানিয়েছেন।

রুহুল আমিন জানান, মুলাদীর মনির হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে সন্দেহভাজন আসামি আব্বাস হাওলাদারকে গ্রেপ্তারের জন্য তার অবস্থান পর্যবেক্ষন করতে মীরগঞ্জ ফেরিঘাটের পন্টুনে অবস্থান নেন। এ সময় আসামির স্বজনরা সিআইডি পুলিশের জ্যাকেট পরিহিত অবস্থায় দেখে তাদের ঘেরাও করে। তখন ধস্তাধস্তিতে তিনি ও কনস্টেবল আব্দুল হাকিম আহত হয়েছেন।

এই ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি জানিয়ে এসআই রুহুল আমিন বলেন, উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদারকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে সিআইডি পুলিশ। এ সময় আব্বাসের ভাইসহ তার ৬/৭ জন বন্ধু এসে সিআইডি পুলিশকে বাধা দেয়। সে সময় তাদের সাথে সিআইডি পুলিশের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এই সুযোগে আসামি আব্বাস পালিয়ে যায়। ধস্তাধস্তিতে সিআইডি পুলিশের এসআই রুহুলের হাতে জখম হয়েছে। কনস্টেবলও আহত হন। পুলিশের পক্ষ হয়ে স্থানীয়রা এগিয়ে এলে আসামির ভাই ও বন্ধুরা পালিয়ে যায়।

প্রসঙ্গত, গত বছ‌রের ২৪ মে সকাল ৯টায় মুলাদীর চর কমিশনার গ্রামের ঘেরের পাশে দুই সন্তানের জনক মনির হাওলাদারের (২২) চক্ষু উৎপাটন ও জবাই করা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মনিরের ছোট ভাই পারভেজ হাওলাদার বাদী হয়ে ১১ জনকে আসামি করে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ৪ জুলাই মামলাটি তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park