সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে বসত ঘরে আগুন লেগে এক ব্যবসায়ীর মৃত্যু।

  • আপডেট সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১২ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

পিরোজপুর ভাইজোড়া নামক এলাকায় বসত ঘরে আগুন লেগে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি ঘুমন্ত অবস্থায় সেখানে আটকা পড়ে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন,নিহতের বড় ভাই নাসির উদ্দিন।

নিহত সোহেল হাওলাদার (৩২) ওই এলাকার নজরুল ইসলাম হাওলাদারের ছেলে।

নিহতের বড় ভাই নাসির উদ্দিন জানান , “স্ত্রীর ডাকে ঘুম ভেঙে গেলে সোহেলের ঘরে আগুন জ্বলতে দেখি এবং বাড়ির লোকজন ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করি।
ঘরের ভেতর ঘুমে থাকায়, সোহেল আটকা পড়ে যায়।

স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । কিন্তু ততক্ষণে সোহেল পুড়ে মারা যান।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আঃ রশিদ বলেন, সোহেল ওই ঘরে একাই থাকতেন এবং তিনি রাতে রান্না করেছিলেন বলে জানা গেছে । পরে চুলা থেকে আগুন ধরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনোয়ারুল কবির সিকদার জানান, তার ওয়ার্ডের ভাইজোড়া এলাকায় সোমবার ৬ ফেব্রুয়ারী গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পিরোজপুর সদর থানার ওসি আ জা মো. মাসুদুজ্জামান বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের চেস্টায়, লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবারের কোনও অভিযোগ না থাকায়। ময়নাতদন্ত ছাড়াই সোহেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park