সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ,জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরীকে (৮৫) আজ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সকাল ১০টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে মরহুমের মরদেহ নিয়ে আসা হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়।
এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন উদ্দিনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন কোর্ট মসজিদের ঈমাম মুফতী হাফিজুর রহমান। নামাজে জানাজায় জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
পরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।
এর আগে সোমবার বেলা ১১ টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক হিসেবে কাজ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park