মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শিক্ষার্থীদের স্মার্টনেস ভাব তৈরি করতে শিক্ষকদের প্রতি আহ্বান (ইউএনও) মতিউর রহমান শামীম।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ১৭নং কান্দা খানেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বুধবার) ৮-ই ফেব্রুয়ারী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান শামিম, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশ পা রাখছে। এবার স্বপ্ন ২০৪১ সালে হবে স্মার্ট বাংলাদেশ। আজকে যারা শিক্ষার্থী রয়েছে,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আগামীর স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে আজকের শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের স্মার্ট ভাব
স্মার্টনেস তৈরি করতে শিক্ষকদের প্রতি আমার আহ্বান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম শেখ
পিপিএম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে।
যারা খেলাধুলা করে তারা সমাজ উন্নয়নে ভুমিকা রাখে। তাদের দ্বারা সমাজে অপরাধ কম হয়,তাই খেলাধুলায় মগ্ন থাকতে হবে।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কাশেম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়নশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাশ চৌধুরী,৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনুদ্দিন, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ইউপি সদস্য হাসমত আলী বেপারী,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শক্তি খন্দকার,সমাজ সেবক আলাউদ্দিন, মোহাম্মদ আলী,আফসার উদ্দিন,সোহরাব হোসেন,সাবেক ইউপি সদস্য আনিসুল ইসলাম প্রমুখ।

এরপর খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান শামিম ও ওসি সিরাজুল ইসলাম শেখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park