মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মলম পার্টি চক্রের সাথে জাড়িত ছয় জনকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ।

  • আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ বার পঠিত

মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি:

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুরবন পয়েন্ট এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মাদারীপুর জেলার চরমুগরিয়া এলাকায় মৃত সিরাজুল হাওলাদারের ছেলে শাহ আলম (৫২), একই এলাকার সিরাজুল হাওলাদারের ছেলে জাকির হাওলাদার (৪৫), শিবচরের মোতালেব ফকিরের ছেলে মাহবুব ফকির (৩৮), রাজৈর বদরপাশার আবুল হোসেনের ছেলে মামুন আকন (৪২) রাজবাড়ী জেলার ঠাকুর-নওপাড়ার সিরাজ মোল্লার ছেলে কুদ্দুস মোল্লা (৩৪), গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের রশিদ মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৩৪)।

পুলিশ সুত্রে জানা যায়, লেম্বুরবন এলাকার ইব্রাহিম নামের এক লোক গত কয়েকমাস আগে অজ্ঞান করে সর্বস্ব লুটেনেয়া কয়েকজনকে তিনি সৈকতে ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আঁটক করে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড. মো. আশরাফুর রহমান জানান, ইব্রাহিম নামের এক লোক আমাদের ফোন করে মলম পার্টির কথা বল্লে কাছাকাছি ওই এলাকায় দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে। তাঁদের সাথে মানুষকে অজ্ঞান করার ২ কৌটা মলম সরঞ্জামও নগত টাকা পাওয়া যায়।

তিনি আরো বলেন, খোঁজ নিয়ে জানা যায় তাঁরা প্রত্যেকে চুরি, ছিনতাই, মলম পার্টিতে অংশগ্রহণ করা একাধিক মামলার আসামী। এখন পর্যন্ত মনে হচ্ছে তারা পেশাদার বড় কোনো মলম পার্টির সদস্য। আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park