বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

  • আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬২ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালী কলাপাড়ায় নিজ বাড়ি থেকে অনার্সের শিক্ষার্থীর ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই শিক্ষার্থী এক মাদ্রাসা শিক্ষকের স্ত্রী এবং এক শিক্ষকের মেয়ে।

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী মোজাহারউদ্দিন বিশ্বাস অনার্স কলেজের অনার্স’র (প্রথম বর্ষ) শিক্ষার্থী নাজমিন নাহার নিপু (২০) এর গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০-ই ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্বডালবুগঞ্জ গ্রামে নিজ বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না প্যাচানোর অবস্থায় মৃতদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। মৃত নাজমিন নাহার নিপু ওই গ্রামের শিক্ষক মোঃ হাবিবুর রহমানের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত নাজমিন নাহার নিপু’র সাথে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার শিক্ষক মাহবুবুর এর সাথে প্রায় ১ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নিপু বাবার বাড়ি থেকে পড়াশোনা করতো। এ রিপোর্টটি লেখা পর্যন্ত মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যায়নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, নিপুর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park