সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ছুটির দিনে কুয়াকাটায় রেকর্ড সংখ্যক পর্যটক।

  • আপডেট সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

মোঃ রাজিব
পটুয়াখালীপ্রতিনিধি:

শুক্রবার (১০-ই ফেব্রুয়ারী) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় সমুদ্র সৈকত কুয়াকাটায় সারি সারি যানবাহন আর উচ্ছ্বসিত পর্যটকের ভিড় উপক্ষো করে পা ফেলাই মুশকিল। কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে মহিপুর বাজার পর্যন্ত দীর্ঘ ৬ কিলোমিটার এলাকজুড়ে সড়কের পাশে রাখা হয়েছে সহস্রাধিক পরিবহন। এসব গাড়িতে করে আসা বছরের সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটেছে কুয়াকাটায়।
নাতিশীতোষ্ণ আবহাওয়ার কারণে প্রায় অর্ধলক্ষাধিক পর্যটকের আগমন ঘটেছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটকদের এমন ভিড়ে বুকিং রয়েছে কুয়াকাটার সকল হোটেল মোটেল। বিক্রি বাড়ায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে।

আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে নেচে গেয়ে ছুটে বেরাচ্ছেন। আনন্দ উন্মাদনায় মেতেছেন প্রিয়জনের সঙ্গে। সৈকতের জিরো পয়েন্টে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। এদিকে কুয়াকাটার কাউয়ারচর, চর গঙ্গামতি, গঙ্গামতি, ঝাউবাগান, শুঁটকি পল্লী, লেম্বুর বন, মিশ্রিপাড়া সিমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার ও রাখাইন মার্কেটসহ সকল পর্যটন স্পটে রয়েছে এখন পর্যটকদের বাড়তি আনাগোনা। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

ঢাকার উত্তরা থেকে আসা পর্যটক জগলুল বলেন, বৃহষ্পতিবার বিকেলে কুয়াকাটায় এসে পৌঁছেছি। তখন এতো বেশি মানুষ ছিল না। কিন্তু সকাল থেকে লোকে লোকারণ্য পুরো কুয়াকাটা সৈকত। পরিবারের সদস্যরা অনেক আনন্দ করেছি। বাচ্চারা ঘোড়ায় চরে বেশ মজা পেয়েছে।

বরিশাল থেকে আসা পর্যটন তাইফুর জানান, একসঙ্গে এতো বেশি মানুষ আর কখনো দেখিনি। আমরা বন্ধুরা ভোরে এসেছি। সবাই মিলে সৈকতে সাঁতার কেটেছি। দারুণ একটি উপলব্ধি। বেশ ভালো লাগছে।

পটুয়াখালী বাস মালিক সমিতির লাইন সেক্রেটারি মাহবুব আলম জানান, কুয়াকাটায় কোনো বাসস্ট্যান্ড নেই। যার কারণে আজ যে গাড়িগুলো এসেছে সেগুলো সড়কের পাশে রাখা হয়েছে। হাজারের ওপরে গাড়ি আছে।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যাসোশিয়েসনের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদারা বলেন, আগের তুলনায় সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটেছে আজ। আমাদের সকল হোটেল মোটেল বুকিং রয়েছে। আশা করছি আমাদের আগের যে লোকসান তা কাটিয়ে উঠতে পারবো।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে। আগতদের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে বাড়টি পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকের পুলিশসহ থানা পুলিশ ও নৌ-পুলিশ আমাদের সঙ্গে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park