সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে পুলিশ নিয়োগে প্রতারনার অভিযোগে দুইজনকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা পুলিশ।

  • আপডেট সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

মাদারীপুরে পুলিশে কনস্টেবল পদে নিয়োগে প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুরে শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে ইউনুস আলী বেপারী ও রিপন হাওলাদার নামে দুইজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। আটক ইউনুস আলী বেপারী (৫৮) সদর উপজেলার ব্রাহ্মনদি গ্রামের মৃত আবুল বেপারীর ছেলে ও রিপন হাওলাদার(৩৫)একই উপজেলার হোগলপাতিয়া এলাকার মৃত জালাল হাওলাদারের ছেলে।
রোববার(১২-ই ফেব্রুয়ারী) সকালে সংবাদ সম্মেলনে মাদারীপুরের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম(বার) পিপিএম, জানান, সারা দেশে চলছে বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের যাছাইবাছাই। এরই অংশ হিসেবে শনিবার সকাল থেকে মাদারীপুর পুলিশ লাইনস্ মাঠে জড়ো হয় ১১৭৬ জন চাকুরী প্রত্যাশী। যার মধ্যে ১০৯৬ জন পুরুষ, আর ৮০ জন নারী প্রার্থী। এই সুযোগকে কাজে লাগায় দালালচক্র। বেশ কয়েকজন প্রত্যাশীকে চাকুরী দেয়ার আশ্বাস দেন তারা। চুক্তি হয় ৪ লাখ টাকা করে একেক জনকে পুলিশে চাকুরী দিবেন দালালরা। ডাসার উপজেলার বালিগ্রামের সাকিব আকন নামে এক চাকুরী প্রত্যাশী অগ্রিম ২০ হাজার দেয়, পরে গোয়েন্দা পুলিশের নজরদারিতে ধরা পড়ে প্রতারনার বিষয়টি। শনিবার দুপুরের দিকে শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে ইউনুস আলী বেপারী ও রিপন হাওলাদার নামে দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। আটক দুইজনসহ অজ্ঞাত আরো ৪ জনের বিরুদ্ধে এরইমধ্যে সদর মডেল থানায় মামলা করে গোয়েন্দা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ রায়হান সিদ্দিকী শামীম। বাকিদের ধরতে চলছে অভিযান। ঘটনাস্থল থেকে ৫ হাজার টাকা জব্দ করে পুলিশ।
প্রসঙ্গত, এই নিয়োগে জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম(বার) পিপিএম,কে প্রধান করে ৫ সদস্যদের নিয়োগ কমিটি গঠন করে পুলিশ হেডকোয়ার্টারস। আগামী ২৭ ফেব্রুয়ারি ভাইভা শেষে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষানা দিবেন তারা। সেখানে ৩৮ পুরুষ ও ৭ জন নারী সদস্য নিয়োগ দেয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park