মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

স্বাস্থ্যময় জীবন ও সুস্থ মন গড়তে হলে ক্রীড়ার কোন বিকল্প নাই” মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী।

  • আপডেট সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

শেখর মজুমদার
পিরোজপুর প্রতিনিধি:

মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, স্বাস্থ্যময় জীবন ও সুস্থ মন গড়তে হলে ক্রীড়ার কোন বিকল্প নাই। প্রধানমন্ত্রী দেশকে গোটা বিশ্বে পরিচিতি ঘটানোর লক্ষে ক্রীড়াকে প্রধান্য দিয়েছেন। সম্প্রতি তিনি ক্রীড়াঙ্গনকে সচল করার জন্য জেলা প্রশাসক সম্মেলনে নির্দেশ দিয়েছেন। ক্রীড়া শরীর মনন বিকাশে ক্রীড়াকে প্রধান্য দেওয়ার জন্য সকলকে আহবান জানান। তিনি গতকাল রোববার সকালে সরকারি স্বরুপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন কালে এসব কথা বলেন। বিদ্যালয়ে ব্যবস্থাপনা পরিষদের সভাপতি, ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শহিদ উল আহসান, পৌরসভার মেয়র মোঃ গোলাম কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রিয়াজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আঃ হামিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম, ওসি আবির মোহাম্মদ হোসেন, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, নার্গিস জাহান, সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার কাজী শাখাওয়াত হোসেন প্রমুখ। পরে মন্ত্রী উপজেলার মাহামুদকাঠী ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park