সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কলাপাড়ায় পাখিমারা খালের লিজ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন।

  • আপডেট সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০০ বার পঠিত

মোঃমনিরুজ্জামান তালুকদার।
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

কৃষিকাজের সুবিধার্থে পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের সব ধরণের লীজ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নীলগঞ্জ ইউনিয়নের কৃষকরা। রবিবার সকাল ১০টায় নীলগঞ্জ ইউনিয়নের কৃষকবৃন্দের আয়োজনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কৃষকদের দাবি জীবন জীবিকার জন্য চাষাবাদ করা বোরো ধান ও সবজির ক্ষেত রক্ষায় পাখিমারা খালের সব ধরণের লীজ বাতিল করা সহ খাল কৃষকের নিয়ন্ত্রণে রাখা। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ৫নং নীলগঞ্জ ইউনিয়ন আদর্শ কৃষক সমিতি’র সভাপতি জাকির গাজী, সাংগঠনিক সম্পাদক সুলতান গাজী, আইপিএম সভাপতি আলাউদ্দিন শিকদার, কৃষক ইমন আল আহসান প্রমুখ। বক্তব্য কৃষকরা বলেন, পাখিমারা খালসহ ইউনিয়নের সব খালের লীজ বাতিল করে কৃষি কাজের সুবিধার্থে কৃষকের নিয়ন্ত্রণে দিয়ে কৃষি কাজে সহযোগিতা করা। তারা আরো বলেন, এই নীলগঞ্জ ইউনিয়নের কৃষি দিয়ে উপজেলার কৃষি চাহিদা মিটিয়ে পাশ্ববর্তী জেলার বিভিন্ন সবজির চাহিদা মেটানো হয়। খালের লীজ বাতিল না করা হলে অচিরেই নোনা পানির কারণে কৃষিকাজ ব্যাহত হয়ে পুরোপুরি কৃষিকাজ বন্ধ হয়ে যাবে। প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সরেজমিনে তদন্ত করে খালের লীজ বাতিল করে কৃষি কাজে কৃষকদের সহযোগিতার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park