সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মাহরুফা হোসেনের জানাযা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৪০ বার পঠিত

শহিদুল ইসলাম (শাহেদ)

২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মরহুমা মাহরুফা হোসেনের জানাযা মঙ্গলবার(১৪-ই ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জানাযায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, মরহুমার সহকর্মীগণ এবং আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাযা শেষে আইজিপি, ডিএমপি কমিশনার, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক, বিসিএস উইমেন নেটওয়ার্ক এবং ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্যগণ কফিনে পুষ্পস্তবক অর্পণ করে মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মরহুমার মরদেহ তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মাহরুফা হোসেন সোমবার (১৩-ই ফেব্রুয়ারী) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মাহরুফা হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park