সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বসন্ত ও ভালোবাসার ছোঁয়া লেগেছে সমুদ্র সৈকত কুয়াকাটায়।

  • আপডেট সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৪৯ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

সাড়া দেশের ন্যায় বসন্তবরণ আর বিশ্ব ভালোবাসা দিবসের ছোঁয়া লেগেছে সাগরকন্যা খ্যাত পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে। দিবসটি উদ্‌যাপনে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক।
গতকাল ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সমুদ্র সৈকতে গিয়ে দেখা গেছে, বসন্তের হিমেল হাওয়া পর্যটকদের আনন্দ-উন্মাদনায় পুরো সৈকতে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।কেউ কেউ সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটাছে,কেউ আবার সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সঙ্গে সেলফি তুলে দিনটি উপভোগ করছেন। আগত পর্যটকদের অনেকে আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে।

এদিন বাহারি নানান রঙের ফুলের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তাই আগত পর্যটকদের প্রত্যেকে বিভিন্ন রং-বেরঙের ফুলে সজ্জিত হতে দেখা গেছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশ, থানার পুলিশ ও নৌ-পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে তিন স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা।

এদিকে সকাল থেকেই কুয়াকাটার বিভিন্ন স্পষ্টে লেম্বুরবন, শুঁটকিপল্লি, ঝাউবন, ইলিশ পার্ক, লাল কাঁকড়া, মিশ্রিপাড়া মন্দিরসহ দর্শনীয় স্পটগুলো পর্যটকদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। আর এই পর্যটকদের মধ্যে বেশির ভাগই ছিল নবদম্পতি।পিছেয়ে নেই স্কুল কলেজ পরুয়ারাও।

নারায়ণগঞ্জ থেকে আসা নবদম্পতি রাসেল ও মুক্তি বলেন, ‘বিয়ে হয়েছে এক মাস, তাই হানিমুনের উদ্দে্শে এখানে এসেছি। দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছি, অনেক আনন্দ হয়েছে।’

সাভার থেকে আসা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের ছাত্র সৌরভ বলেন আজ দু বছর হয় বিয়ে করেছি, তাই প্রতি বছর এই ভালোবাসার দিনটি উদ্‌যাপন করতে দু বারই এখানে এসেছি। হাজারো মানুষের উপস্থিতিতে বেশ ভালো সময় কাটাচ্ছি।’

কুয়াকাটা আবাসিক হোটেল খান প্যালেসের স্বত্বাধিকারী মোঃ রাসেল খান জানান মঙ্গলবার সকাল থেকেই উল্লেখযোগ্য পর্যটকদের উপস্থিতির কারনে আগে থেকে ই হোটেলের সব রুম বুকিং হয়েগেছে।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ ‘সপ্তাহের মঙ্গলবার আসলে তেমন পর্যটক থাকে না। তবে বিগত দিনের তুলনায় আজ পর্যটক অনেক বেশি। আমাদের কিছু হোটেল বুকিং রয়েছে। বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষেই পর্যটকেরা কুয়াকাটায় ছুটে এসেছেন।’

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ‘বসন্তবরণ উপলক্ষে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের সমাগম রয়েছে। আমরা পর্যটকদের নিরাপত্তা দিতে বিভিন্ন স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এ ছাড়া মাঠে আমাদের টহল টিম সতর্ক অবস্থায় রয়েছে,যাতে কোন অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park