মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বিকল্প কর্মসংস্থান হিসেবে জেলেদের মাঝে গরুর বিতরণ।

  • আপডেট সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬১ বার পঠিত

মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধ:

পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উপকরণ হিসেবে গরু বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রত্যেক জেলে পরিবারের হাতে ১ টি করে গাভি বাছুর তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।

বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রমুখ।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১২ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার নিবন্ধিত ৪০ জন জেলের হাতে সরকারি বরাদ্দের একটি কেরে গরু তুলে দেয়া হয়েছে।

তিনি বলেন, অবরোধ চলাকালীন সময়ে জেলেরা অলস সময় কাটায়। এছাড়া অনেক জেলে ভাই বিধি নিষেধ উপেক্ষা করে মাছ শিকারে যায়। তাই তাদের অলস সময়ে বিকল্প কর্মসংস্থানের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এ উদ্যোগ গ্রহণ করেছেন। এতে করে গবাদিপশুর পরিচর্যায় জেলেরা সময় কাটাতে পারবেন। পাশাপাশি গরুর আয় থেকে লাভবান হতে পারবেন জেলেরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park