বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

নাটোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত।

  • আপডেট সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: মোঃ উমর ফারুক

নাটোরে  ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী মোহাম্মদ মানিক প্রাং নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ মানিক প্রাং উপজেলার বারইহাটি পশ্চিমপাড়া গ্রামের মৃত সোনাতুল্লাহ প্রাং এর ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান,মোহাম্মদ মানিক প্রাং বাড়ী থেকে বাই সাইকেলযোগে ডাল সড়ক বাজারে যাচ্ছিলেন। পথে ডাল সড়কের পাশে নাটোর থেকে বগুড়াগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় সড়কের পাশে পড়ে গিয়ে মোহাম্মদ মানিক প্রাং গুরুতর জখম হয়।
ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও ট্রাকটি চিহ্নিত করে তার অবস্থান শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park