মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ব‌রিশা‌লে তিন‌ দিনব্যাপী জীবনানন্দ মেলার উ‌দ্বোধন!

  • আপডেট সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

মোঃ সিফাত উল্লাহ, বরিশাল প্রতিনিধিঃ

রুপসী বাংলার ক‌বি জীবনানন্দ দা‌শের ১২৪ তম জন্ম‌দিন উপল‌ক্ষে ব‌রিশা‌লে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। সকাল ১০টা থে‌কে রাত ৯টা পর্যন্ত চল‌বে এই মেলা।

বুধবার দুপু‌রে সরকা‌রি ব্রজ‌মোহন ক‌লে‌জের মূল ভবন মা‌ঠে বেলুন উ‌ড়ি‌য়ে এই মেলার উ‌দ্বোধন ক‌রেন ক‌লেজ অধ‌্যক্ষ প্রফেসর গোলাম কিব‌রিয়া।

সাংস্কৃ‌তিক সংগঠন উত্তর‌ণের আ‌য়োজ‌নে মেলার উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নের আ‌লোচনা সভায় বক্তব্য দেন ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর স্ত্রী লি‌পি আব্দুল্লাহ, ব্রজ‌মোহন ক‌লে‌জের উপাধ্যক্ষ এ এস কাইয়ুম উ‌দ্দিন আহ‌ম্মেদ, শিক্ষক প‌রিষ‌দের সাধারণ সম্পাদক আলা‌মিন স‌রোয়ার, ব‌রিশাল সাংস্কৃ‌তিক সংগঠন সমন্বয় প‌রিষ‌দের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী প্রমুখ। উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে নাচ ও গান প‌রিবেশন ক‌রেন উত্তর‌ণের কর্মীরা।

উত্তর‌ণের সভাপ‌তি শা‌কিল আহ‌ম্মেদ জানান, ক‌বি জীবনানন্দ দাশ এই ব্রজ‌মোহন ক‌লে‌জের ছাত্র ও শিক্ষক ছি‌লেন। তার জন্ম‌দিন উপল‌ক্ষে মেলায় ৪০‌টি স্টল র‌য়ে‌ছে। তিন দিনব্যাপী মেলার পাশাপা‌শি প্রতি‌দিনই থাক‌বে সাংস্কৃ‌তিক অনুষ্ঠান। উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে উত্তর‌নের কর্মীরা ক‌লেজ ক্যাম্পাসে ক‌বি জীবনানন্দ দা‌শের ম্যুরাল স্থাপ‌নের দাবি তো‌লেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park