সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কাল রাজধানীতে একই সময়ে বিএনপির দুটি পদযাত্রা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে আগামীকাল শুক্রবার ঢাকায় পদযাত্রা করবে বিএনপি। এদিন দুপুর আড়াইটায় পৃথকভাবে পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

উত্তরায় জসীম উদ্‌দীন রোড মোড় থেকে রাজলক্ষ্মী আমির কমপ্লেক্স হয়ে রবীন্দ্রসরণি-কাবাব ফ্যাক্টরি মোড়-গাউসুল আযম অ্যাভিনিউ-শাহ মখদুম অ্যাভিনিউ-ময়লার মোড় হয়ে জমজম টাওয়ার-মাসকাট প্লাজা হয়ে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড গিয়ে শেষ হবে মহানগর উত্তরের পদযাত্রা।

এ ছাড়া একই সময়ে গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ থেকে টিকাটুলী-রাজধানী মার্কেট (র‍্যাব-৩ অফিসের সামনে দিয়ে) স্বামীবাগ-দয়াগঞ্জ-বানিয়ানগর মোড় সাদেক হোসেন খোকা মাঠের পাশ দিয়ে ধোলাইখাল-রায়সাহেব বাজার চৌরাস্তা-তাঁতীবাজার মোড় হয়ে নয়াবাজার পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে মহানগর দক্ষিণ বিএনপি।

দুই মহানগর বিএনপির পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও দুই মহানগরের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park