সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন : আইজিপি।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

শহিদুল ইসলাম (শাহেদ)

আসন্ন একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাগণকে নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

আইজিপি বৃহস্পতিবার ১৬-ই ফেব্রুয়ারী সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশ প্রদান করেন। পুলিশের সকল মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ইউনিটের প্রধানগণ সভায় যুক্ত ছিলেন।

পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার), অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোঃ মাজহারুল ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, একুশের ভাবগাম্ভীর্য ও চেতনা বিরোধী কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পুলিশ প্রধান বলেন, গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম নিবিড় মনিটরিংয়ের নির্দেশ প্রদান করেন।

যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের বড় বড় শহরে কেন্দ্রীয় শহীদ মিনার নজরদারির আওতায় আনার নির্দেশ দেন আইজিপি।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, অতীতের মত এবারও দেশের সম্মানিত নাগরিকগণ একুশে ফেব্রুয়ারি নির্বিঘ্নে নিরাপদে উদযাপন করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park