
মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পেলেন সাবেক চেয়ারম্যান জনাব এবিএম হুমায়ুন কবির। উপজেলার মিঠা গঞ্জ ইউনিয়নের নমিনেশন পেলেন সাবেক চেয়ারম্যান জনাব কাজী হেমায়েত উদ্দিন হিরন।ডাবলু গঞ্জে মনোনয়ন পেলেন সাবেক চেয়ারম্যান জনাব অধ্যাপক মোঃ দেলওয়ার হোসেন শিকদার। ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগের মনোনয়ন পেলেন জনাব শাহজাদা পারভেজ টিনু মৃধা, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ধানখালী ইউনিয়ন শাখা।
চম্পা পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রীতিকে মনোনয়ন পেলেন সাবেক চেয়ারম্যান জনাব রিন্টু তালুকদার।