সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মানিকছড়িতে বিপুল পরিমাণ মাদকসহ স্বামী-স্ত্রী আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্ক :

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা ও ইয়াবাসহ স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ী ফনিশন মারাক (৬০) ও তার স্ত্রী আক্রাই দেওয়ান (৪৭)।

বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিকছড়ি উপজেলার তিনটহরী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এসময় আটককৃতদের বাড়ি তল্লাশি করে ৫০ লিটার চোলাই মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৩ পিচ ইয়াবা ও একটি মোবাইলসহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ৪ নম্বর তিনটহরী ইউনিয়নের তিনটহরী নামার পাড়া এলাকায় মাদক বেচাকিনির সংবাদে ৩ ফিল্ড রেজি. আর্টি. সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের বিএ-১১৪৭৬ লে. মোহাম্মদ ফাহিম এহেসান এর নেতৃত্বে সেনাবাহিনী ও থানার উপ-পরিদর্শক (এস.আই) শংকর মজুমদারের নেতৃত্বে একটি টহল গারো সম্প্রদায় ফনিশন মারাকের ঘর তল্লাশি করে চোলাই মদ, গাঁজা, ইয়াবা ও একটি মোবাইলসহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মাদকব্যবসায়ী ফনিশন মারাক ও গৃহিনী আক্রাই দেওয়ানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় পুলিশ বাদী হয়ে মামলা রজু করে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুগল দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরির পাশাপাশি গাঁজা ও ইয়াবা পাচারে জড়িত ছিল। গোয়েন্দা সূত্রে নজরদারিতে যৌথ বাহিনীর জালে মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park