সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় শিশু শিক্ষার্থীকে বলৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার।

  • আপডেট সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩১ বার পঠিত

নুর আলম
চীফ রিপোর্টার:

শরীয়তপুরের জাজিরা থানাধীন জাজিরা পৌরসভার মনির সুপার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত জামালুল কোরআন ক্যাডেট মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলৎকার চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত আরিফুল ইসলাম (২০) নামে ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত আরিফুল ইসলাম মাদারীপুর জেলার শিবচর উপজেলার সাড়ে এগারো রশি এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। সে গত বছরের ৩১-আগস্ট মাদ্রাসাটি শিক্ষকতা শুরু করেন। তার বিরুদ্ধে মাদ্রাসার হেফজ খানার ১০ বছর বয়সী এক শিশুকে বলৎকার চেষ্টার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে ভিকটিমের মা।

অভিযোগ সূত্রে জানা গেছে, জাজিরা পৌরসভার মনির সুপার মার্কেটের চতুর্থ তলার জামালুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় দুই বছর আগে হেফজ বিভাগে ভর্তি করা হয় ভিকটিমকে। হেফজ শিক্ষার সুবিধার্থে এবং উক্ত মাদ্রাসার নিয়ম অনুসারে মাদ্রাসার বোডিংয়ে তাকে ভর্তি রাখা হয়। গত ১৭-ফেব্রুয়ারি (শুক্রবার) রাত আনুমানিক ৩ টার দিকে আরিফুল ইসলাম তার শরীর টিপে দেয়ার জন্য ভিকটিমকে তার বিছানায় ডেকে নেয়। এরপর আরিফুল ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌনকামনা চরিতার্থ করার চেষ্টা করে।

ঘটনার পরদিন বিকেলে ভিকটিমের চাচা তার সাথে দেখা করতে গেলে ভিকটিম তার চাচাকে এসব ঘটনা খুলে বলে। এবং ভিকটিমের চাচা বিষয়টি মুঠোফোনে ভিকটিমের মা’কে বললে তাৎক্ষণিক ভিকটিমের মা মাদ্রাসা থেকে তার ছেলেকে উদ্ধার করে।
এবং ভিকটিমের মা বাদী হয়ে আরিফুল ইসলামকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করে অভিযুক্ত আরিফুল ইসলামকে আটক করে জাজিরা থানা পুলিশ।

জাজিরা থানার ওসি (তদন্ত) মোঃ সুজন হক মুঠোফোনে জানান, ভিকটিমের মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান পরিচালনা করে অভিযুক্ত আরিফুল ইসলামকে আটক করেছি। তার বিরুদ্ধে বলৎকার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park