
বিশেষ প্রতিনিধি:
শনিবার (১৮-ই ফেব্রুয়ারী) বিকেলে মুন্সিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জেলার সিরাজদিখান থানাধীন ইছাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে “মহান বিজয় দিবস জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট-২০২২” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।
মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম, পিপিএম -এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জনাব আমিনা রহমান মুন্নী।এছাড়াও জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, জেলার পলিশ সদস্যবৃন্দ ও ফুটবল প্রেমীসহ সকল শ্রেনি-পেশার সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় রয়্যালস্ টংগিবাড়ী ফুটবল একাদশ’ কে টাইব্রেকারে ২-৪ গোলে হারিয়ে ড্রিম টাচ্ সিরাজদিখান ফুটবল একাদশ জয় লাভ করে।
ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে বিজয়ী এবং বিজিত উভয় দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের মাঝে প্রাইজমানি ও ট্রফি এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট, শ্রেষ্ঠ খেলোয়ার ও শ্রেষ্ঠ গোলরক্ষকের মাঝে পুরস্কার বিতরণ করেন।