সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ভেজাল দুধ উৎপাদন করার উজ্জ্বল ঘোষকে মোবাইল কোর্টে ৬ মাসের জেল

  • আপডেট সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

অদ্য ২০/০২/২০২৩ ইং তারিখে জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয়ের সার্বিক নির্দেশনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী এলাকায় ভেজাল দুধ বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে দুধ ব্যবসায়ী উজ্জ্বল কুমার ঘোষ,পিতা:বসুদেব এর দুধ প্রক্রিয়াকরণ স্থানে অভিযান পরিচালনা করে ভেজাল সন্দেহে প্রায় ৪৭০ কেজি দুধ আটক করেন। পরবর্তী তার বাসায় অভিযান চালিয়ে দুধ বানানোর কাজে ব্যবহার ৩৬ কেজি গ্লুকোজ,ক্রিম বানানোর কাজে ব্যবহার ১০ লিটার তেল ও ব্লেন্ডার জব্দ করে। পরবর্তীতে উজ্জ্বল কুমার ঘোষ স্বীকার করেন তিনি দীর্ঘদিন এসকল অপদ্রব্য মিশিয়ে দুধ বানিয়ে তরল দুধ হিসেবে বিক্রি করে আসছেন। তিনি আরো বলেন এলাকার অনেক ব্যবসায়ী এই ধরনের কাজে জড়িত।অধিক নিশ্চয়তা লক্ষ্যে জব্দকৃত দুধ ল্যাব পরীক্ষা করেও গ্লুকোজের উপস্থিত নিশ্চিত হয়। পরবর্তীতে সহকারী কমিশনার ভূমি ,তালা, সাতক্ষীরা মোঃ রুহুল কুদ্দুস কে জানানো হলে তিনি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন এবং ভেজাল দুধ ধ্বংস করার নির্দেশ দেন।সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, অভিযান করেও ভেজাল দুধ তৈরী বন্ধ করা যাচ্ছে না। বিশেষ করে ঘোষপাড়াগুলোতে এমন ভেজাল কারবার চলছে। জনসচেতনতা বৃদ্ধি ও জনপ্রতিনিধিদের এটি বন্ধে এগিয়ে আসতে হবে। আমরা অভিযান করছি শাস্তির আওতায় নিয়ে আসছি। অথচ পরবর্তীতে দেখা যাচ্ছে তারা আবারও একই কাজে লিপ্ত হচ্ছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park