
মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরের ইউনুছ ফরাজী ও তার মেয়েসহ পুরো পরিবারের জুলুম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। গতকাল ২০শে ফেব্রুয়ারী সোমবার ১১টায় মহিপুর ইউনিয়নের সুধীরপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সুধীরপুর গ্রামের হারুনর রশিদ,তৈয়ব আলী খান,আব্দুর রশিদ খান ও সাত্তার মুসুল্লী। মানববন্ধনে সুধীরপুর ও কোমরপুর গ্রামের শত শত মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউনুছ ফরাজীর জামাতা বনি আমিন দীর্ঘদিন ধরে দাপটের সাথে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এর প্রতিবাদ করতে গিয়ে এ এলাকার অনেক মানুষ তার কাছে লাঞ্চিত ও হামলার শিকার হয়েছেন।এবং বর্তমানে তার মেয়েরা এলাকার মানুষের নামে ধর্ষণ মামলা দেয়ার হুমকি দিচ্ছে। এ জুলুম-নির্যাতন থেকে বাঁচতে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান তারা।