মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরে প্রথম বারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

  • আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রথমবারের মতো
পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তজার্তিক মাতৃভাষা দিবস। পায়রাবন্দ কতৃপক্ষ ও
পায়রাবন্দ প্রিপারেটি বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
বেশ বেশ আনন্দ উদ্দীপনার সাথে এ দিবসটি পালন করা হয়।
গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বন্দরের অস্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পায়রা বন্দরের সদস্য (হারবার এন্ড মেরিন) ক্যাপ্টেন জাহিদ হোসেন প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পায়রা বন্দরের পরিচালক (প্রশাসন) কাজী ফারুক আহমদ, পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম, উপ-পরিচালক প্রশাসন (প্রশাসন) তায়েবুর রহমান ও পায়রা প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম।
পরে বন্দরের প্রিপারেটি বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এবং দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় এ অনুষ্ঠান।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি পায়রা বন্দরের মাল্টিপারপাস ভবনে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়। মূলত এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েই মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park