
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সুজাবত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক খন্দকার আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অটোরিকশার চালক হজরত আলী (৩৫) ও কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী বাদশা (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিভিয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন,পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারা যাবে।