
নিজস্ব প্রতিবেদক :
পুলিশ সুপার পিরোজপুর জনাব মোহান্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা’র নির্দেশে চলমান মাদক উদ্ধার অভিযানে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর জনাব মোঃ তাজমিলুর রহমান এর নেতৃত্বে ২৪ ফেব্রুয়ারি সকালে পিরোজপুর জেলার কাউখালী থানাধীন বউলাকান্দা গ্রাম হতে এস আই শাহী আল নাওশাদ, এ এস আই আফজাল হোসেন ফাহাদ, ক্কনস্টেবল নির, মামুন .রানা. সহ অভিযান চালাইয়া ১ কেজি গাঁজা সহ মোঃ রাকিব হাওলাদার (২৩) পিতা মৃত ঈমান আলি হাওলাদার মাতা পারুল বেগম সাং গুয়াটোন ৬নং ওয়ার্ড থানা ও জেলা ঝালকাঠি কে গ্রেপ্তার করা হয়৷ কাউখালী থানায় সোপর্দ করিয়া আসামির বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে।
অভিযান অব্যহত আছে। আসামীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে৷