মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কাবাডিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই : আইজিপি।

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

শহিদুল ইসলাম (শাহেদ)

ইরানের উর্মিয়া শহরে আগামী ২৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২য় জুনিয়র বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩, শেষ হবে ৪ মার্চ।

২য় জুনিয়র বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। দলের সদস্যগণ বৃহস্পতিবার ২৩-ই ফেব্রুয়ারী সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর সাথে সাক্ষাৎ করেছেন।

খেলোয়াড়দের উদ্দেশ্যে আইজিপি বলেন, তোমরা ভালো খেলো বলেই আজ বিদেশে খেলতে যাচ্ছ। তোমারা দেশের সুনাম বৃদ্ধির জন্য সচেষ্ট থাকবে।

আইজিপি বলেন, কাবাডি খেলোয়াড়দেরকে বিদেশ থেকে প্রশিক্ষক এনে কোচিং দেয়া হচ্ছে। তোমাদের খেলার মান বাড়ানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি বলেন, আমরা বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।

এসময় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park